বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ জাইলস বোনেট।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক ও জাইলস বোনেটের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএইচএফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।
চুক্তি থেকে জানা যায়, অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অনূর্ধ্ব-২০ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
আন্তর্জাতিক হকিতে ত্রিশ বছরের বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন বোনেট। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বেলজিয়াম পুরুষ জাতীয় হকি দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন এই আফ্রিকান। এ ছাড়াও বেইজিং অলিম্পিকে রৌপ্যপদক জয়ী চীনের জাতীয় দলের কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/এনডি



